১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

এপেক্স হোল্ডিংস লিমিটেডে চাকরি অবসানজনিত সুবিধা বিষয়ে নতুন বিজ্ঞপ্তি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৫৪ Time View

এপেক্স হোল্ডিংস লিমিটেড কর্তৃপক্ষ চাকরি অবসানজনিত সুবিধা  প্রদান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে শ্রম আইন ও প্রতিষ্ঠানের বিদ্যমান নীতিমালার আলোকে চাকরি অবসানের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের চাকরির মেয়াদ অনুযায়ী নির্ধারিত হারে গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। একই সঙ্গে চাকরি থেকে অব্যাহতি, অবসর গ্রহণ বা অন্যান্য কারণে চাকরির অবসান ঘটলে কোন পরিস্থিতিতে কত দিনের মজুরি সমপরিমাণ সুবিধা প্রাপ্য হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় বর্তমান নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়া শ্রমিকদের আইনানুগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রমিক-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি বা উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের অসন্তোষ বা অভিযোগ থাকলে তা প্রতিষ্ঠানের নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে উত্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, শ্রমিক ও ব্যবস্থাপনার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং কর্মপরিবেশ বজায় থাকবে।
মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

এপেক্স হোল্ডিংস লিমিটেডে চাকরি অবসানজনিত সুবিধা বিষয়ে নতুন বিজ্ঞপ্তি

Update Time : ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬