১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশ’-এর নাম ভাঙিয়ে প্রতারণার বিরুদ্ধে যৌথ বিবৃতি

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০১:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১১ Time View

‘অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশ’ জাতীয় কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন “আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে, ‘অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশ’-এর নাম ভাঙিয়ে কিছু স্বার্থান্বেষী প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলায় মানববন্ধনের নামে সাধারণ ও নিরীহ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। এই ধরনের কার্যক্রম অহিংস জাতীয় কমিটির সম্পূর্ণ অনুমতি-বহির্ভূত এবং এসব মানববন্ধনের সাথে আমাদের সংগঠনের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।”

নেতৃদ্বয় দ্ব্যর্থহীন কণ্ঠে মনে করিয়ে দেন যে, ‘অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশ’ একটি অধিকারভিত্তিক সামাজিক সংগঠন। কিন্তু দুঃখজনকভাবে, কিছু ভূঁইফোড় সংগঠন এবং কতিপয় ব্যক্তি রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভূমিহীন আন্দোলন ও অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশের নাম ব্যবহার করে নিজস্ব রাজনৈতিক চরিতার্থ ও কায়েমী স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা আমাদের সংগঠনের মূল আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী।

বিবৃতিতে নেতৃবৃন্দ গণমাধ্যমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, মূল কমিটির সিদ্ধান্ত ও অনুমোদন ব্যতিরেকে যেকোনো ধরনের সভা, সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন অথবা স্মারকলিপি প্রদানকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক।

ইতোপূর্বে যারা এই পবিত্র আন্দোলনের নাম ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে চাঁদা তুলে অর্থ আত্মসাৎ করেছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে এবং দেশের বিভিন্ন থানায় আইনি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সমস্ত প্রতারক ও স্বার্থান্বেষী চক্রের অপতৎপরতা এবং আর্থিক লেনদেন থেকে সম্পূর্ণ সতর্ক থাকার জন্য দেশের সর্বস্তরের জনসাধারণকে উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতৃদ্বয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশ’-এর নাম ভাঙিয়ে প্রতারণার বিরুদ্ধে যৌথ বিবৃতি

Update Time : ০১:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬