https://www.facebook.com/obaidul1991
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৪৯ Time View

রহমত উল্লাহ : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নরসিংদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক নরসিংদীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও এনডিসি নাঈম হাসান শুভ, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন এবং নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজার সার্বিক পরিবেশ নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখনলাল দাস, জেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আউয়াল, নরসিংদী শহর পূজা ফন্ডের সভাপতি দীপক কুমার বর্মন প্রিন্স এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধাসহ জেলা, শহর ও উপজেলা পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
——–আয়োজনে: জেলা প্রশাসন, নরসিংদী



























