শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধা
শিক্ষা-সেবা-সমৃদ্ধি এই তিন মন্ত্রে ২নং নলডাঙ্গাকে মডেল ইউনিয়ন বানাতে চান সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন
- Update Time : ১০:৪৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৭৩ Time View

শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি, গাইবান্ধাঃ শিক্ষা-সেবা-সমৃদ্ধি এই তিন মন্ত্রে সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন বানাতে চান সাবেক ছাত্রনেতা ও নলডাঙ্গা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন। তিনি একজন সমাজকর্মী ও জনতার সেবক। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়া মানুষটিই এবার ২নং নলডাঙ্গা ইউনিয়নকে বদলে নেওয়ার স্বপ্ন নিয়ে চেয়ারম্যান পদে ভোট চাইছেন।
মাটি ও মানুষের সন্তান মোশারফ হোসেন ছাত্রবীজন থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ছাত্রনেতা হিসেবে শিক্ষার অধিকার, বেকারত্ব ও মাদকের বিরুদ্ধে আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির পাশাপাশি সমাজকর্মী হিসেবেও তার সুনাম আছে। গরীব শিক্ষার্থীদের বই-খাতা, শীতবস্ত্র বিতরণ সব কাজেই তাকে পাওয়া গেছে। ভোটারদের মাঝে জনসংযোগে তিনি তিনটি অঙ্গিকার দিচ্ছেন এভাবে যে, প্রতিটি ওয়ার্ডে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি। স্কুল মাদ্রসার অবকাঠামোর উন্নয়ন, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, ভাতার কার্ড হবে ঘুষ ছাড়া। এছাড়া সমৃদ্ধ ইউনিয়ন গড়তে কৃষকের ন্যায্য দাম নিশ্চিতকরণ, রাস্তা-ঘাট ব্রীজের উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান ও খেলার মাঠ। নলডাঙ্গার সাধারণ মানুষ ও ভোটাররা বলছেন মোশারফ ভাই ছাত্রজীবন থেকেই আমাদের সুখ-দুঃখের সাথী। তিনি চেয়ারম্যান হলে নলডাঙ্গা আসলেই মডেল হবে। আমরা তাকে ভোট দিয়ে জয়ী করতে চাই। দলীয় হাইকমান্ড তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিবে এমন দাবী জানাই। মোশারফ হোসেন বলেন আমি কোন নেতার ছেলে না, আমি আপনাদের ছেলে। আপনাদের ভোটে জিতলে কথা দিলাম ২নং নলডাঙ্গা ইউনিয়নকে গাইবান্ধা জেলার মধ্যে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। শিক্ষা, স্বাস্থ্য আর ইউনিয়নের সর্বক্ষেত্রে উন্নয়নে হবে আমার সর্বপ্রথম কাজ। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।
























