https://www.facebook.com/obaidul1991
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমনে জনস্রোত, বন্যার্তদের নতুন ঘরের চাবি হস্তান্তর, অনুদান ও ত্রাণ বিতরণ
- Update Time : ০৩:৪০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১৭৯ Time View

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতসংলগ্ন সুধী সমাবেশস্থলে জনতার ঢল নামে। উপজেলার বাঁশখালী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিলে মিছিলে যোগ দেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেলা ১২টার আগেই বিশালাকার প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে, তাদের উৎসাহিত করে যদি কারখানা স্থাপন করতে হয়, তাহলে পূর্বশর্ত হচ্ছে দেশে শান্তিশৃঙ্খলা থাকতে হবে। বিশৃঙ্খলা থাকলে চলবে না।’ তিনি বলেন, ‘দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে, তারা যখন বিনিয়োগ করবে, তারা তো চাইবে যাতে তার মিল-কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে যেন বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল সঠিকভাবে আসতে পারে। রাস্তাঘাটে যাতে শান্তি থাকে। যদি মিল-কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। এ জন্য আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে।



























