https://www.facebook.com/obaidul1991
ধনী-গরীবের ব্যবধান কমানোর বিষয়টি গভীরভাবে ভাবতে হবে ——- মোশারফ হোসেন
- Update Time : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১৫ Time View

ধনী গরীব মিলেই আমাদের সমাজ। সমাজকে দোষারূপ করে কোন লাভ নেই।
আমাদের সমাজের দরিদ্ররা সর্বদা ধনীদেরকে ভাল সম্বোধন করে। ধনী ব্যক্তিরা
সমাজে বসবাসকারী গরীবদেরকে সাধারনত আড়দৃষ্টিতে দেখে। ধনীরা সর্বক্ষেত্রে
তাদের অস্তিত্ব খাটাতে থাকে। মুখে মানবতাবাদীর কথা থাকলেও অন্তরে থাকে
মানবতা বিরোধী পরিকল্পনা। মানুষ আজ অদ্ভুদধরনের প্রাণী। কখনও ঈমানদার
ব্যক্তি, কখনও জনদরদী আবার কখনও হিংস্র পশু। বর্তমানে মানুষের প্রতি
মানুষের সহমর্মিতা বিলীন হয়ে যাচ্ছে। খেয়াল করবেন গরীব ধনীর পার্থক্য
আত্মীয় স্বজনদের ভালবাসায় আজ দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আমরা মানবীয় গুনাবলী
হারিয়ে মানুষ হিসেবে নয়, ক্রমেই হিংস্র জানোয়ারের মত নির্দয় আচরন করছি।
কেন এমন হচ্ছে ? এর জবাব পাওয়া দরকার। পত্রিকার পাতায় দেখা গেছে মা
নিজের হাতে সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছে। পুত্রের লাঠির আঘাতে বাবা
মৃত্যুবরন করেছে। স্বাধীন জিবন যাপনের জন্য মেয়ে বাবাকে হত্যা করেছে। ছেলে
জন্মদাতা পিতাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে রেখেছে। অস্থায়ী পৃথিবীর সামান্য জমি
বা টাকার জন্য ভাই ভাইকে খুন করছে। আমরা উদার জাতি, পরোপকারে আমরা
ধন্য। দেশের মাদ্রাসাগুলোতে অহরহ বিশ্রী ঘটনা ঘটছে। আমাদের শিক্ষার হার
বাড়ছে কিন্তু শিক্ষিত হয়ে আমরা আরও বর্বরতার দিকে যাচ্ছি। এসব গভীরভাবে
ভেবে দেখা উচিৎ। শেষ করতে চাই দার্শনিক প্লেটুর একটি ঘটনা দিয়ে। একদিন
প্লেটো তাঁর ছাত্রদের একটি প্রশ্ন করেছিলেন "যদি একটি জাহাজের যাত্রীরা ঠিক
করে, ক্যাপ্টেন কে হবে তা ভোটে নির্ধারণ করবে.. কিন্তু কেউই সমুদ্র চালানোর
বিদ্যা জানে না, তাহলে কী হবে?" কেউ সুন্দর কথা বলবে, কেউ বড় বড়
প্রতিশ্রুতি দেবে, কেউ যাত্রীদের খুশি করার চেষ্টা করবে। শেষ পর্যন্ত হয়তো সেই
মানুষটিই ক্যাপ্টেন হবে, যে সবচেয়ে ভালো বক্তা। কিন্তু সমুদ্র কি বক্তৃতা শুনে
শান্ত থাকে ? জাহাজ চালাতে যেমন দক্ষতার প্রয়োজন, তেমনি একটি রাষ্ট্র
পরিচালনা করতেও প্রয়োজন জ্ঞান, দূরদর্শিতা এবং নৈতিকতা। এই কারণেই প্লেটো
বলেছিলেন, রাষ্ট্রের নেতৃত্ব এমন মানুষের হাতে থাকা উচিত, যারা ক্ষমতার জন্য
নয়, সত্য ও প্রজ্ঞার জন্য পরিচিত। তিনি আরেকটি বিখ্যাত কথা লিখেছিলেন
"ভালো মানুষরা যদি রাজনীতি থেকে দূরে থাকে, তাহলে একদিন তাদেরই এমন
মানুষের অধীনে বাস করতে হবে, যারা তাদের চেয়ে কম যোগ্য।" এই কথার
অর্থ রাজনীতিতে সবাইকে যোগ দিতে হবে—এমন নয়। বরং সমাজের ভবিষ্যৎ
নিয়ে উদাসীন থাকা, অযোগ্য নেতৃত্বকে প্রশ্ন না করা, কিংবা শুধু দর্শক হয়ে থাকা
এসবেরও একটি মূল্য আছে। কারণ একটি সমাজ শুধু নেতাদের সিদ্ধান্তে নয়,
সাধারণ মানুষের নীরবতাতেও বদলে যায়।

























