০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠিতে  মাদক সেবীদের আখড়ায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড 

আমিনুল ইসলাম
  • Update Time : ০৭:২১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ৩ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার দুর্গম কাদামাটির পথ পেরিয়ে মধ্যরাতে প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে রাজাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। রোববার রাত ৯টা ৩২ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ চাড়াখালি এলাকায় হেমায়েত খন্দকারের একটি পরিত্যক্ত বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন— দক্ষিণ চাড়াখালি গ্রামের দুলাল ফরাজীর ছেলে নয়ন ফরাজী (২৮) এবং দক্ষিণ রাজাপুর গ্রামের মন্টু দারিয়ার ছেলে দীপক দারিয়া।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে নয়ন ফরাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। এছাড়া দীপক দারিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন রাজাপুরের সহকারী কমিশনার (ভূমি) শামীম রেজা সজিব। অভিযানে রাজাপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

ঝালকাঠিতে  মাদক সেবীদের আখড়ায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড 

Update Time : ০৭:২১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬