০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

রায়পুরায় মাদক সেবন করে মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

রোমান পথিক
  • Update Time : ০৪:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৩৪ Time View
 রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মাদক সেবন করে মাতলামি ও নিজ মাকে মারধরের অভিযোগে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং পারিবারিক কলহের একপর্যায়ে নিজের মাকে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রায়পুরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্তকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তাৎক্ষণিক এ পদক্ষেপে ভুক্তভোগী মা সন্তোষ প্রকাশ করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে রায়পুরা থানা পুলিশ।
রায়পুরা উপজেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

রায়পুরায় মাদক সেবন করে মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

Update Time : ০৪:২৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬