০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীতে রামরু’র ‘সফল’ প্রকল্পের অধীনে নারী অভিবাসী ও অভিবাসী পরিবারের নারী সদস্যদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অনুদানের চেক প্রদান

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৬:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / ২৫ Time View
বিশেষ প্রতিনিধি: নরসিংদীর জেলায় গত ১লা জুলাই ২০২৬ তারিখে ‘জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস’ এর সম্মেলন কক্ষে ইউএনসিডিএফ এবং সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা ‘Refugee and Migratory Movements Research Unit (RMMRU)’ রামরু কর্তৃক বাস্তবায়িত “সফল” প্রকল্পের আওতায় আর্থিক সাক্ষরতা এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রাপ্ত ফিরে আসা নারী অভিবাসী এবং অভিবাসী পরিবারের ৫ জন নারী উদ্যোক্তাদের মাঝে স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে এবং তা সম্প্রসারণে সহায়তা বাবদ অনুদানের চেক হস্তান্তর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
রামরুর প্রোগ্রাম পরিচালক জনাব মেরিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মালিক মোহাম্মদ তৈমুর গোফরান, সহকারী পরিচালক, ডেমো, নরসিংদী এবং জনাব আমিনুল হক, সহকারী পরিচালক, প্রবাসী কল্যাণ সেন্টার, নরসিংদী। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ইউএনসিডিএফ এর ন্যাশনাল প্রোগ্রাম এনালিস্ট জনাব শরিফুল ইসলাম।
সহকারী পরিচালক, ডেমো, মালিক মোহাম্মদ তৈমুর গোফরান তার বক্তব্যে রামরুর এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এ মডেল সরকারি পর্যায়ে বাস্তবায়নের সদিচ্ছা প্রকাশ করেন। রামরুর প্রকল্প পরিচালক মেরিনা সুলতানা নারী উদ্যোক্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি উদ্যোক্তাদের নিজ নিজ সাফল্যের মাধ্যমে অন্য সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার ওপর গুরুত্বারোপ করেন। ইউএনসিডিএফ-এর ন্যাশনাল প্রোগ্রাম অ্যানালিস্ট শরিফুল ইসলাম তার বক্তব্যে ক্ষুদ্র উদ্যোগকে পরিকল্পিতভাবে বিকশিত করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিরা রামরুর এ কার্যক্রম অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউএনসিডিএফ এর জেলা প্রকল্প এনালিস্ট জনাব মুকুল হোসেন কাজী, সফল প্রকল্প পার্টনার প্রতিষ্ঠানের ব্যাংক কর্মকর্তাগন, রামরু-সফল প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ আফজাল হোসেন, জেলা ব্যবস্থাপক রাজীব ঘোষ।
অনুষ্ঠানের শেষে নির্বাচিত ৫ জন নারী উদ্যোক্তার হাতে অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী সকলেই আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নারী অভিবাসী ও অভিবাসী পরিবারের সদস্যদের সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীতে রামরু’র ‘সফল’ প্রকল্পের অধীনে নারী অভিবাসী ও অভিবাসী পরিবারের নারী সদস্যদের উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অনুদানের চেক প্রদান

Update Time : ০৬:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬