০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহী প্রেসক্লাবের নতুন সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আতিকুর রহমান
  • Update Time : ০১:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২৭ Time View
স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সদস্যপদ ফরম উত্তোলন ও জমাদানকারী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ৮টায় নগরীর পদ্মা গার্ডেনের কফি বারে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
সভায় বক্তব্যকালে গোলাম মোস্তাফা মামুন বলেন, রাজশাহী প্রেসক্লাবের সদস্যপদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী যারা ফরম উত্তোলন ও জমা দিয়েছেন, তাদের আবেদন যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সদস্য ও সহযোগী সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, যোগ্যতা, পেশাগত অবস্থান, অভিজ্ঞতা এবং সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে কিছু আবেদনকারীকে সাধারণ সদস্য এবং অন্যদের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। সহযোগী সদস্যরা প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক সম্পৃক্ততার মাধ্যমে পর্যায়ক্রমে সাধারণ সদস্যপদের জন্য বিবেচিত হবেন।
গোলাম মোস্তাফা মামুন আরও বলেন, “রাজশাহী প্রেসক্লাব সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে নজরুল হুদা বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে গণমাধ্যমকে আরও সমৃদ্ধ ও গ্রহণযোগ্য করে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গণতন্ত্র, মানবাধিকার ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও পেশাগত সংহতি বজায় রেখে সকল সাংবাদিককে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, সময় টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি সাইফুর রহমান রকি, ক্যামেরাপার্সন পাপ্পু, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক মো. নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাউফ উদ্দিন রাফি ও মো. রাজীব আলী রাতুল, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন এবং সাংবাদিক রুবেল সরকার।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নতুন সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করা এবং রাজশাহীর গণমাধ্যমের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত মানোন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা রাজশাহী প্রেসক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজশাহী প্রেসক্লাবের নতুন সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬