১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

সিস্টেম লস, চুরি ও অবৈধ ব্যবহার এবং দুর্নীতি বন্ধ করুন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে –মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

Reporter Name
  • Update Time : ১২:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৯ Time View

তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, সাধারণ মানুষের উপর এর প্রভাব পরবে। মানুষ এমনিতেই কঠিন সময় অতিবাহিত করছে। বিদ্যুতের দাম বাড়ানোর কারণে সব ধরনের পণ্য উৎপাদন ব্যয় বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে। একইসঙ্গে শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
আজ (৩ রা জুন) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, আলহাজ্ব শেখ মো. আবু তাহের প্রমুখ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সিস্টেম লস বন্ধ, বিদ্যুৎ চুরি ও অবৈধ লাইন ব্যবহার বন্ধ এবং বিদ্যুতখাতের দুর্নীতি বন্ধ করতে পারলে কোন সময়ই বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। তিনি বলেন, সরকার বলছেন বিদ্যুতখাতে ভর্তুতি দিচ্ছে, সরকার তো জনগণের টাকাতেই ভর্তুকি দেয়। সবাই সরকারের মুনাফার কথা ভাবছে, অথচ মানুষের কষ্টের কথা কেউ ভাবছে না। এই মুহূর্তে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে ফিরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের স্বার্থ বিবেচনা করা হয়নি। কোনো অজুহাতেই বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিবে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

সিস্টেম লস, চুরি ও অবৈধ ব্যবহার এবং দুর্নীতি বন্ধ করুন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে –মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

Update Time : ১২:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬