https://www.facebook.com/obaidul1991
৬৯ এর গণ-অভ্যুত্থানের নেত তোফায়েল আহমেদ এর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টি গভীর শোক ও সমবেদনা
- Update Time : ১২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ৭ Time View
শোক বিবৃতি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা
কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড
নুর আহমদ বকুল এক শোক বিবৃতিতে ৬৯ এর গণ-অভ্যুত্থানের অন্যতম
নেতা, মহান মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি, ৭
বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ
বাংলাদেশ আওয়ামী লীগের নেতা জনাব তোফায়েল আহমেদ এর মৃত্যুতে
গভীর শোক প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও নিউমোনিয়াজনিত নানা জটিলতায়
ভুগছিলেন। ১ জুন সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী এক মেয়েসহ বহু
রাজনৈতিক গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক
অপুরনীয় ক্ষতি যা কখনোই পূরণ হবার নয়। নেতৃবৃন্দ তার শোক সন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
(বিজ্ঞপ্তি)

















