০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
নরসিংদীর পুলিশ সুপার “ঢাকা-সিলেট মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও কুরবানীর পশুর হাট পরিদর্শন
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৪:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৪২ Time View

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ইং মে,মঙ্গলবার,ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে বিশেষ তৎপরতা শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ। এরই অংশ হিসেবে আজ ঢাকা-সিলেট মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নরসিংদীর পাঁচদোনা মোড়ের ট্রাফিক ব্যবস্থাপনা এবং কুরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন নরসিংদী জেলার, পুলিশ সুপার,মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এ সময়,পুলিশ সুপার, মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিশেষ করে পাঁচদোনা মোড়ের মতো ব্যস্ততম সংযোগস্থলে যেন কোনো কৃত্রিম যানজটের সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি নরসিংদীর অস্থায়ী পশুর হাট ঘুরে দেখেন। এ সময় তিনি হাটের ইজারাদার, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেন। হাটে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, জালনোট সনাক্তকরণ এবং হাসিল আদায়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান। একই সাথে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে থানা পুলিশকে নজরদারি বাড়াতে বলেন। এ সময় উপস্থিত ছিলেন,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নরসিংদী সদর ও মাধবদী থানার অফিসার ইনচার্জ এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :


























