https://www.facebook.com/obaidul1991
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি —– মোশারফ হোসেন
- Update Time : ০২:৩০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ৩২ Time View
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে নানা
ধরনের অপরাধ। মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা কাজ করছে। রাজধানী
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধের মাত্রা উদ্বেগজনক হারে বেড়েছে, যা জনমনে
আতঙ্ক সৃষ্টি করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় খুন, ডাকাতি, ছিনতাই,
নারী ও শিশু নির্যাতন, মব সন্ত্রাস, গণপিটুনির ঘটনা, অপহরণ, মাদক ব্যবসা ও নানা
ধরনের অপরাধ নিয়মিতভাবে সংঘটিত হচ্ছে, যা দেশের স্থিতিশীলতার জন্য
হুমকিস্বরূপ। প্রত্যাশা ছিল নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় পদক্ষেপ
নেবে, যার প্রভাব দৃশ্যমান হবে। কিন্তু দুঃখজনকভাবে দিন দিন আইন-শৃঙ্খলা
পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। বর্তমানে এসব পরিস্থিতি আইনের শাসনের
অভাবকেই নির্দেশ করছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সরকারকে আইন-
শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনের প্রয়োগ নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। কেননা এ
অবস্থা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো চরম
অবনতি ঘটতে পারে, যা সুশাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করার পথে বড়
বাধা হয়ে দাঁড়াবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নতির জন্য পুলিশ,
বিজিবি ও সেনাসদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর জোরালো অভিযান পরিচালনা,
অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি এবং রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক
জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সাভারে স্কুল টিফিনের সময় বিস্কুট কিনতে গিয়ে
ধর্ষনের শিকার হয়েছে পঞ্চম শ্রেনির ছাত্রী। গত ২০ মে দুপুরে সাভার মডেল থানাধীন
বণগাাঁও এলাকায় এই ঘটনা ঘটে। মুদি দোকানী শাজাহান মিয়া (৬০) দোকানীকে পুলিশ
আটক করেছে। ( তথ্য শাহানাজ পারভীন ফলো ফেস বুক তাং ২২ মে ২০২৬ ইং)।
আওয়ার বাংলাদেশ টাইমস প্রকাশিত কলাবাগানে ডেকে নিয়ে পুত্রবধূকে শ্বশুর ধর্ষন
করেছে। এসব লজ্জাজনক সংবাদ আগামী দিনের প্রজন্মের নিকট কলংক। দেশে আজ
গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার ইচ্ছে করলেই আইনের শাসন দেশে
চালু করতে পারবেন। আশা করি এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা করবেন।























