০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক

আনিছুর রহমান 
  • Update Time : ০১:৪৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ২০ Time View
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায়:- দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক। অপরাধ দমনে অসামান্য কর্মদক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।
​গতকাল চট্টগ্রাম জেলা পুলিশের সদর দপ্তরে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন চট্টগ্রামের সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানান।
​সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় পটিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জিয়াউল হক বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও পরম অনুপ্রেরণার। এই অর্জন শুধুমাত্র আমার ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো পটিয়া থানা টিমের সম্মিলিত প্রচেষ্টা, সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফসল।”
​তিনি আরও বলেন, “এই গৌরবময় অর্জনে সঠিক দিকনির্দেশনা, সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদানের জন্য আমি সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে পটিয়া থানার সকল স্তরের অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, কর্মস্পৃহা ও চমৎকার টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া এ অনন্য অর্জন সম্ভব হতো না।
​ওসি মুহাম্মদ জিয়াউল হক ভবিষ্যতেও আরও বেশি দায়িত্বশীলতা, সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় এবং আইনি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পেশাদারিত্ব ও জনসেবামূলক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি হিসেবেই পটিয়া থানার ওসি মুহাম্মদ জিয়াউল হককে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক

Update Time : ০১:৪৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬