০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাওনকে আটক করেছে ডিবি
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ২২১ Time View
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার পল্লী এলাকা থেকে ১০পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী শাওন(২২)কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলারর নারিকেল বাড়িয়া গ্রামের ইসলামী মডেল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়েছে। সে ওই গ্রামের মো. শাহ আলম হাওলাদারের পুত্র।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে শাওনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজের দেহ থেকে ইয়াবার পোটলা বের করে দেয়। ১০পিস ইয়াবা জব্দ এবং শাওনকে আটক করে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি ইন্সপেক্টর তৌহিদুজ্জামান।
Tag :





























