০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: মেয়র ডা.শাহাদাত

আনিছুর রহমান 
  • Update Time : ০৪:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১১ Time View
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সড়ক নির্মাণে রড উৎপাদন করতে গিয়ে উৎপন্ন স্ল্যাগের ব্যবহার নিয়ে আয়োজিত সেমিনারে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ট্রেডিশনাল ধারণার পাশাপাশি নিত্যনতুন কৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেই শহরের উন্নয়ন কাজকে আরও টেকসই ও আধুনিক করা সম্ভব।
বুধবার টাইগারপাস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্ল্যাগ (Slag) হলো ধাতু নিষ্কাশন বা গলানোর প্রক্রিয়ার  পর আকরিক থেকে অপদ্রব্য আলাদা হয়ে তৈরি হওয়া একটি কাঁচের মতো অবশিষ্টাংশ। এটি মূলত ধাতব অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইডের মিশ্রণ, যা ইস্পাত ও সিমেন্ট শিল্পে অত্যন্ত দরকারী। এটি পরিবেশবান্ধব এবং নির্মাণকাজে ইটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
সেমিনারটি আয়োজন করে বিএসআরএম কোম্পানি। প্রতিষ্ঠানটি রড উৎপাদনের বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন স্ল্যাগকে কীভাবে সড়ক নির্মাণে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য-উপাত্ত উপস্থাপন করে।
মেয়র বলেন, শহরের সড়ক নির্মাণ, ব্রিজ নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে শুধু গতানুগতিক পদ্ধতিতে আটকে থাকলে চলবে না। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন ধারণা ও কৌশল ব্যবহার করতে হবে। এতে খরচ কমার পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নও সম্ভব হবে।
সেমিনারে বিএসআরএমের প্রতিনিধিরা স্ল্যাগ ব্যবহারের সুবিধা, স্থায়িত্ব এবং পরিবেশগত প্রভাব নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।
সেমিনারে চসিকের ভারপ্রাপ্ত  প্রধান নির্বাহী কর্মকর্তা ও  সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলম মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, আবু সাদাত তৈয়বসহ প্রকৌশলীবৃন্দ মতবিনিময় করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: মেয়র ডা.শাহাদাত

Update Time : ০৪:২০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬