১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

শ্রমিকদের পরিশ্রমের সঠিক মূল্য যদি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়-প্রতিমন্ত্রী মীর হেলাল 

আনিছুর রহমান 
  • Update Time : ০৩:০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ৪ Time View
নিজস্ব প্রতিবেদক : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বিগত ১৭ বছর দেশের শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে চরমভাবে বঞ্চিত ছিলো। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি, এমনকি অতিরিক্ত কাজের সঠিক মজুরি থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। কারখানা দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় পরিবার গুলো সঠিক বিচার বা ক্ষতিপূরণ পায়নি, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
শুক্রবার ১ মে, মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রসমূহ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী মীর হেলাল তার বক্তব্যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক এই সরকারের নির্বাচনী ইশতেহারে শ্রমিকের ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা শ্রম আইন বাস্তবায়নে একটি স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তুলবো। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্য, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আরও বলেন, শ্রমিক কেবল উৎপাদনের যন্ত্র নয়, তারা এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আপনাদের পরিশ্রমের সঠিক মূল্য যদি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করে করে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি বলেন, আজকের মে দিবসে আমাদের শপথ নিতে হবে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং ন্যায্য অধিকার আদায়ের বিষয়ে। তবেই আমাদের গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন  এমপি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংগ্রাম ছাড়া মুক্তি নেই এবং ঐক্য ছাড়া শক্তি নেই। শ্রমিক, কৃষক, ছাত্র ও জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো যেখানে ন্যায় ও সমতা প্রতিষ্ঠিত হবে। এটিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যয় এবং সমৃদ্ধির মূল মন্ত্র।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোঃ জিয়া উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শওকত আলী, চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এর আগে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সোসাইটি দিবস ২০২৬ উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রসমূহ যৌথভাবে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

শ্রমিকদের পরিশ্রমের সঠিক মূল্য যদি শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, তবে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়-প্রতিমন্ত্রী মীর হেলাল 

Update Time : ০৩:০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬