১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:৩১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১৪০ Time View

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বালুসাইর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। ১৯/৪/২৬ ইং রবিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ১ম শ্রেণির শিক্ষার্থী ওই শিশুটি সকালে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে অভিযুক্ত প্রতিবেশী আবুল কালাম তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্তকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং তার বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আবুল কালাম বালুসাইর এলাকার মৃত হালিম মাস্টারের ছেলে বলে জানা যায় । ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা মিছিল করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা

Update Time : ০৩:৩১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬