সংবিধানে গণভোটের বিধান সংযোজিত করার প্রয়োজনীয়তা রয়েছে
বিএনপি’’র নির্বাচন ইশতেহার অনুযায়ী ইসলামী ধারা সহ জুলাই সনদ’২৫ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে ——-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট
- Update Time : ০২:০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ৫৪ Time View

বিএনপি’’র নির্বাচন ইশতেহার অনুযায়ী ইসলামী ধারা সহ জুলাই সনদ’২৫ ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক শাহসুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদি।
আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শাহসুফি ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী বলেন, জুলাই সনদে বর্ণিত বহুত্ববাদ পরিহার করে গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী ৯২ ভাগ মুসলমানের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও ইতিহাসের ভিত্তিতে সংবিধান সংশোধনের দিকে নজর দিতে হবে। সংবিধানে গণভোটের বিধান সংযোজিত করার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই অবিলম্বে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজের বিনিময়ে খাদ্যের মতো কিছু প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়নের দিকে বিশেষ নজর দিতে হবে।
শাহসুফি ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী আরো বলেন, জুলাই শহীদদের আত্মদানের মর্যাদা রক্ষাকল্পে স্বৈরাচারী আমলের পাচারকৃত আটাশ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ফেরত আনার কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। সেইসাথে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।(বিজ্ঞপ্তি)
























