০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

মনোহরদীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ১০ দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা

গাজী ইসমাঈল ভাঁওয়ারী
  • Update Time : ০১:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / ২৪২ Time View

 বিশেষ প্রতিনিধি :নরসিংদীর মনোহরদী উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে মাহফুজ নামের এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) উপজেলার লেবুতলা ইউনিয়নের চক বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।
এদিকে একই দিন সকালে মনোহরদীর আনোয়ার অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন ও ভাই ভাই ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে অকটেন, ডিজেল ও পেট্রোলের মজুদ পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফিলিং স্টেশন মালিকদের কঠোরভাবে সতর্ক করেন, যাতে তারা বোতলে ভরে কোনো ধরনের জ্বালানি তেল বিক্রি না করেন।
পাশাপাশি ফিলিং স্টেশনগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে, কেউ যেন বোতলে করে ডিজেল, অকটেন বা পেট্রোল সংগ্রহ না করেন এবং কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকেন।
এছাড়া তেলের পাম্পগুলোকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, বোতলে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। শুধুমাত্র যানবাহনসহ আগত গ্রাহকদের তেল সরবরাহ করতে হবে। খোলা বাজারে কোনো দোকানদার অতিরিক্ত দামে তেল বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
এই মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা” মনোহরদী উপজেলা শাখা কমিটির সভাপতি- মোঃ আল আমিন মিয়া এবং সাধারণ সম্পাদক- মোঃ আল আমিন ভূঁইয়া। তারা কমিটির পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে থেকে সহযোগিতা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

মনোহরদীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ১০ দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০১:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬