০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজাপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১০:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ১৭৫ Time View
আমিনুল ইসলাম,ঝালকাঠি প্রতিনিধিঃ জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলায় আংগারিয়া ড্রেনেজ উপ-প্রকল্পের আওতাধীন বেড়িবাঁধ নির্মাণ ও খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ মার্চ ২০২৬) সকালে উপজেলার আংগারিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। প্রকল্পের আওতায় প্রায় ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ এবং ২৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজাপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

Update Time : ১০:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬