১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

সাভারে পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফয়সাল
  • Update Time : ০৭:৪২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ১৮৪ Time View

ফয়সাল: সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সাভার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পৌর বিএনপি’র সাধারন সম্পাদক বদিউজ্জামান বদিরের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি, সাবেক মেয়র রেফাত উল্লাহ, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সালাউদ্দিন বাবু বলেন আমরা মাদক মুক্ত সাভার-আশুলিয়া চাই, হকার মুক্ত ফুটপাত চাই, যানজট মুক্ত সাভার চাই, চাঁদাবাজ, ছিনতাই ও সন্ত্রাসমূক্ত সাভার চাই। আমি জনগনকে প্রতিশ্রুতি দিয়েছি এই কাজগুলো আমাকে করতেই হবে। এসময় তিনি আরও বলেন, আমি ইতিমধ্যে এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে কথা বলে আসছি। আমার কাছে মাদক ব্যবসায়ীদের লিস্ট আছে। ঈদের আগেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। আমি বিনয়ের সাথে বলছি মাদকের ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবেনা। সে কোন পদে আছে, কি করে, আমার কতো কাছের লোক, কাদের সাথে চলাফেরা করে সেসব আমি দেখতে চাইনা। এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা ঢাকা-১৯ আসনকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে চাই। আমরা প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিতে চাই সাভারে কোন মাদক নাই।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

সাভারে পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৭:৪২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬