০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতিতে ভুলুয়া নদী থেকে অবৈধ ভাবে মাঠি কাটার অভিযোগে গ্রেফতার -৩
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৭১ Time View

ফিরোজ আলম পরশ, (রামগতি-কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি): লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর ব্রীজ এলাকায় ভূলুয়া নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগে শনিবার দুপুরে রামগতি থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা পুর্ব চর কলাকোপা গ্রামের কামাল পাশার ছেলে পরাধীন পাশা (২৬), চর হাসান হোসেন গ্রামের নুর উদ্দিনের ছেলে আবদুল আহাদ (২০), একাই গ্রামের সাহব উদ্দিনের ছেলে মোঃ রাকিব (২০)।এ সময় অবৈধ মাটি বহনকারী ১ টি ড্রামট্রাক জব্দ করে পুলিশ।
রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ রোববার আদালতে সোপর্দ করা হয়।
Tag :

























