০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম
Reporter Name
- Update Time : ০২:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৮ Time View
বাঁশখালী প্রতিনিধি, মোঃ জসীম উদ্দীন :
তিনি আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কিছু দরিদ্র রোগীদের নগদ সহায়তা প্রদান করেন।
পরিদর্শন পূর্বে হসপিটালের চতুর পাশে প্রাচীর নির্মাণ, আবাসিক ডাক্তারের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ, হসপিটালে আরো ৫০ শয্যা বর্ধিতকরণসহ তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে হাসপাতালের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপি মহোদয়কে স্বাগত জানান বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকুল আলম।
Tag :


























