১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঝালকাঠি-২ সংসদীয় এলাকায় সুজনের উদ্যোগে এমপি প্রার্থীদের নিয়েএকই মঞ্চে মুখোমুখি অনুষ্ঠান 

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ৪৮ Time View
নলছিটি প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝালকাঠি-২,সংসদীয় আসন -১২৬ নির্বাচনী এলাকার প্রতিদ্বন্ধিতাকারী সকল প্রার্থীদেরকে একই মঞ্চে অবস্থান নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা’র আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি )সকাল ১০ টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন নলছিটি উপজেলা কমিটির সভাপতি প্রবীন সাংবাদিক মো:খলিলুর রহমান মৃধা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হাবিব। অনুষ্ঠানটিতে প্রার্থীগণ তাঁদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরেন এবং ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১০ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ইসলামি আন্দোলনের প্রার্থী ডা:সিরাজুল ইসলাম, গনঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো: মাহমুদুল ইসলাম সাগর ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো: ফোরকান হোসেন।নাগরিক সংগঠন সুজন- সুশাসনের জন্য নাগরিক দীর্ঘ দিন থেকে দেশের গনতন্ত্র উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনা করছে।কার্যক্রম সমূহের মধ্যে রয়েছে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সৎ,যোগ্য ও জনকল্যানে নিবেদিত প্রার্থীরা যাতে নির্বাচনে জয়ী হয়ে জনকল্যাণে অবদান রাখতে পারে তা অন্যতম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি থানার ওসি তদন্ত মো:আশ্রাব আলী,  দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, সুজন বরিশাল জেলা কমিটির সভাপতি রনজিৎ দত্ত,সুজন বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মোতালেব ,সুজন ঝালকাঠি জেলা কমিটির সাবেক সভাপতি ও পিএফজি ঝালকাঠির সমন্বয়ক ইলিশ সিকদার ফরহাদ প্রমূখ।অনুষ্ঠান  চলাকালীন সময়ে প্রার্থীগণ কর্তৃক হলফনামায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে তথ্য চিত্র তৈরি পোস্টার করে ভোটারদের মধ্যে তথ্য চিত্র বিতরণ করা হয়। সঞ্চালনায় ছিলেন নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার বাদল।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রার্থীরা নাগরিকদের সামনে তাঁদের নির্বাচনী কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত জনগণের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হলে প্রার্থীরা তাৎক্ষণিকভাবে সেগুলোর উত্তর দেন। একই সঙ্গে তাঁরা একটি সুস্পষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন, যা অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়।অনুষ্ঠানের শেষ পর্বে নাগরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ভোটারদের সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়ে শপথবাক্য পাঠ করানো হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

ঝালকাঠি-২ সংসদীয় এলাকায় সুজনের উদ্যোগে এমপি প্রার্থীদের নিয়েএকই মঞ্চে মুখোমুখি অনুষ্ঠান 

Update Time : ০৩:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬