০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

মিথ্যা সংবাদ দিয়ে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৬:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৮ Time View

নিজস্ব প্রতিবেদক : মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করে সাময়িকভাবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা গেলেও দীর্ঘ মেয়াদে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, সংবাদ কখনো বানানো যায় না, সংবাদ স্বাভাবিকভাবেই সৃষ্টি হয়। অথচ এখন অনেকে ঘরে বসেই সংবাদ তৈরি করে প্রকাশ করছেন। এ ধরনের প্রবণতা থেকে গণমাধ্যমকর্মীদের দূরে থাকতে হবে। পাঠকেরা কোনটি সত্য আর কোনটি মিথ্যা, তা বুঝতে পারেন।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর আইডিবি ভবনে গোল্ডেন ভীশন নিউজ পোর্টাল ও চ্যানেলের শুভ উদ্বোধন ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, নির্বাচনের আগে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল। এমনভাবে প্রচার করা হয়েছিল, যেন বিএনপির কোনো অস্তিত্ব নেই, দলটি ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু মানুষ সেই অপপ্রচারে বিশ্বাস করেনি। একইভাবে সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে অস্থিরতার চিত্র তুলে ধরার চেষ্টা হয়েছে। অথচ বাস্তবে তেমন পরিস্থিতি তৈরি হয়নি।

sonalishopbd.com

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দায়িত্ব হলো সত্যকে দেশ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরা। অতীতে বিভিন্ন সরকারের সময় সত্য সংবাদ প্রকাশে বাধা দেওয়া হয়েছে। তখন মানুষ বিবিসি ও সিএনএনের মতো বিদেশি সংবাদমাধ্যমের ওপর নির্ভর করত। গোল্ডেন ভিশনকেও এমন একটি গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে, যার সংবাদ জানার জন্য মানুষ অপেক্ষা করবে।

অনুষ্ঠানে উপস্থিত নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাঁদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। নারী-পুরুষের সমান অধিকার ও অগ্রগতিতে দলটি বিশ্বাস করে। নারীদের ঘরে বন্দী রাখার রাজনীতি বিএনপি করে না।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর দেশের মানুষ জিয়াউর রহমানের ওপর আস্থা রেখেছিল। তখন দেশে শৃঙ্খলা ও অর্থনৈতিক স্থিতিশীলতার সংকট ছিল। তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে তাঁর ভূমিকা ছিল।

তৈরি পোশাকশিল্পের গুরুত্ব তুলে ধরে আবদুস সালাম বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি গার্মেন্টসশিল্প ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এই দুটি খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি বড় সংকটে পড়বে। কারখানায় আগুন ও নাশকতার কারণে শুধু অর্থনৈতিক ক্ষতিই হয় না, লাখ লাখ নারী শ্রমিকের কর্মসংস্থানও হুমকির মুখে পড়ে।

তিনি বলেন, গার্মেন্টসশিল্পে কাজ করে লাখ লাখ নারী স্বাবলম্বী হয়েছেন। গ্রাম থেকে শহরে এসে তাঁরা নিজেদের উপার্জনে পরিবার চালাচ্ছেন। এই শিল্প ধ্বংস হলে তাঁদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে বড় বিপর্যয় নেমে আসবে।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, বিএনপিও চায় তিনি দেশে ফিরে আসুন। তবে যেসব পরিবারের সদস্যরা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। দেশে ফিরে তাঁকে এসব ঘটনার বিচারের মুখোমুখি হতে হবে।

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হলেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি; আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হয়েছেন। কারাগারে যাওয়ার আগে নেতা-কর্মীদের কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগ না করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর মতে, এখানেই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক আচরণের পার্থক্য।

গোল্ডেন ভিশন এর ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মান্নান ভূইয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এর সভাপতি এস এম মোমো সহ প্রমুখ।
গোল্ডেন ভিশন এর আত্মপ্রকাশ উপলক্ষে কেককাটা কর্মসূচি পালন করা হয় এবং আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের এর জন্য ৫ জনকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
নগর উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সফল নারী নেত্রী হিসেবে সেলিনা সুলতানা নিশীতা এমপি, সাংস্কৃতিক অঙ্গনে রেজাবুদ্দৌলা চৌধুরী, মানবাধিকারে মো.মঞ্জুর হোসেন ঈসা এবং আলোকিত নারী হিসেবে এস এম মোমো  ।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

মিথ্যা সংবাদ দিয়ে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

Update Time : ০৬:২৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬