০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রায়পুরায় কমরেড দিলীপ কর্মকারের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : ০৮:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৮৮ Time View
রোমান পথিক, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় মুক্তিযোদ্ধা ও বাম রাজনীতির প্রখ্যাত সংগঠক কমরেড দিলীপ কর্মকারের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় রায়পুরা উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ শোকসভায় জাতীয় সংগীতের পর ১মিনিট নিরবতা পালন করেন অতিথিরা। পরে ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী রায়পুরা উপজেলা সংসদের সভাপতি কবি মহসিন খোন্দকার।
শোকসভায় আরো বক্তব্য রাখেন— ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেণু, ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওদুদ মিয়া, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ খন্দকার, উদীচী নরসিংদী জেলা সভাপতি জাহানুল হক বাবুল, চেতনা চিকিৎসা সহায়তা কেন্দ্রের কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আতাউল্লাহ খন্দকার, উদীচী রায়পুরা উপজেলা সংসদের সাধারণ সম্পাদক কাজল গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব কুমার ঘোপ, শিক্ষক কনক দাস, হেলেনা বেগম, সমাজসেবক নারায়ণ চন্দ্রসহ দিলিপ কর্মকারের পরিবার বর্গ, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনেকে।
বক্তারা বলেন, কমরেড দিলীপ কর্মকার ছিলেন একজন নির্ভীক মুক্তিযোদ্ধা, আদর্শবান রাজনীতিবিদ ও মানবিক মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল রাজনীতিকে তৃণমূলে ছড়িয়ে দিতে তাঁর অবদান রায়পুরার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, কমরেড দিলীপ কর্মকার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রায়পুরা উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

রায়পুরায় কমরেড দিলীপ কর্মকারের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত 

Update Time : ০৮:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫