০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের কম বয়সী কোন ব্যক্তি সিগারেট ক্রয় বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ
Reporter Name
- Update Time : ০২:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১১৪ Time View
স্টাফ রিপোর্টার:আবুনাঈম রিপন: বাংলাদেশের উন্নয়নের অন্যতম অন্তরায় হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী না হওয়া। আসুন আমরা রোগ প্রতিরোধ করে, অর্থনীতি উন্নতি করি। রুপগঞ্জ উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম এই প্রতিবেদক কে জানান,আমি পরিদর্শন কালীন সময় দেখতে পাই, শাকিল (১৪), চনপাড়া এবং ইউসুফ (১২) মাঝিনা নদীরপাড়, রূপগঞ্জ, নারায়নগঞ্জ, তামাক আইনের ৬ক ধারা লঙ্গন করে সিগারেট বিক্রি করছে। তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা জানায়, তামাকের আইন এবং শাস্তি সম্পর্কে তাদের জানা নেই। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ ও সংশোধিত ২০১৩ এর ৬ক ধারায় বলা আছে, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট বা তাদের দ্বারা তামাক জাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ। ১৮ বছরের কম বয়সি কোন ব্যক্তি সিগারেট ক্রয় বা বিক্রয় করতে পারবে না। ক্রয় বা বিক্রয় করলে, তামাক আইনের ৬ক ধারায় ৫০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। শাকিল এবং ইউসুফকে আইন সম্পর্কে বিস্তারিত জানানো হয়। তারা আইনের শাস্তি ও অপরাধ সম্পর্কে অবগত হয়। ভবিষ্যতে দোকানে বসে সিগারেট বিক্রয় না করার অঙ্গীকার করে। শেষে উভয় দোকানদারকে ভবিষ্যতের জন্য সতর্ক নোটিশ প্রদান করা হয়।
Tag :


























