০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবপুর বাম রাজনীতির উর্বর ক্ষেত্র। স্বাধীনতার পূর্ব থেকেই শিবপুরের বাম রাজনীতির বিকাশ হয়, স্বাধীনতা পরবর্তীতে এর চূড়ান্ত বিকাশ ঘটে — আবুল হারিছ রিকাবদার কালা মিয়া স্যার
Reporter Name
- Update Time : ০১:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২৩৩ Time View

আবুনাঈম রিপন: স্টাফ রিপোর্টার।। নরসিংদী জেলার শিবপুর উপজেলা বিএনপির সভাপতি প্রবীন রাজনৈতিক একাধারে শিক্ষক, আবুল হারিছ রিকাবদার, কালা মিয়া স্যার বলেন, বাম রাজনীতি সম্পর্কে যারা জানেন তারা স্বীকার করবেন যে, বাম রাজনীতির কিছু আদর্শিক দিক আছে। তারা ক্ষমতার চেয়ে জনতার রাজনীতি বেশি করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাম রাজনীতিবিদরাও কোন কোন ক্ষেত্রে আদর্শচ্যুত হয়েছেন সন্দেহ নেই। তবু অনেকেই এখনও বাম ধ্যান-ধারনা পোষণ করেন। একটা নৈতিক পরিমাপের মধ্যেই থাকতে চান। বাম রাজনীতির আঁতুড় ঘর শিবপুরের মানুষের রাজনৈতিক চিন্তায় ধীরে ধীরে পরিবর্তন আসতেছে বলে মনে হয়। একটা সময় ছিলো যখন শিবপুরের রাজনীতিতে অর্থ ছড়ানো মানেই একটা খারাপ কিছু। স্বাধীনতা উত্তরকালে জাকি সাহেবের মাধ্যমে শিবপুরের রাজনীতিতে টাকা চলে আসে। পরবর্তী সময়ে আরও কিছু নেতা এ ধরনের কর্মকান্ডে যুক্ত হন। প্রথমদিকে মনে হয়েছিলো একর্মকান্ডে জনগণ সায় দিবে না। কিন্তু পরবর্তীতে আমি অবাক হয়ে দেখলাম যে, জনগণ বিষয়টা গ্রহন করেছে। কিন্তু দিনশেষে আমার ব্যাখ্যা হলো এ কার্যক্রমে জনগণ সায় দিয়েছে কেবলমাত্র গণতন্ত্রগুলো পরিবেশের কারনে। ২০২৪ এর গণ-অভ্যুত্থান গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে এ আশা সচেতন মানুষ মাত্রই করে। তাই আশা করি শিবপুরের মানুষ অগণতান্ত্রিক আচরণে আবিষ্ট হবে না।
Tag :


























