০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহীর ৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান, মাঠে নামছেন নির্যাতিত ও পরীক্ষিত নেতারা

Reporter Name
  • Update Time : ০৭:২৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২৮৭ Time View

স্টাফ রিপোর্টার , মো: আতিকুর রহমান:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহীর ৬টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। দলের হাইকমান্ডের সিদ্ধান্তে স্থানীয়ভাবে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন পর্যায়ের আলোচনা, যাচাই-বাছাই এবং তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন— রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর): মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। সাবেক সেনা কর্মকর্তা শরিফ উদ্দিন ফ্যাসিস্ট সরকারের আমলে বাধ্যতামূলক অবসরের শিকার হন। সংগঠনের দুর্দিনে দল ও তৃণমূলের পাশে থেকে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।

রাজশাহী-২ (সদর): সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় এই আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রাজশাহী-৩ (পবা–মোহনপুর): কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। একাধিকবার কারাবরণ করা এই নেতা পবা–মোহনপুরে বিএনপির শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছেন।

রাজশাহী-৪ (বাগমারা): উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান। স্থানীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা দীর্ঘদিন ধরে দলের পক্ষে কাজ করছেন এবং জনগণের আস্থাভাজন হিসেবে পরিচিত।

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর): অধ্যাপক নজরুল ইসলাম। শিক্ষানুরাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতা এলাকায় সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক হিসেবে পরিচিত।

রাজশাহী-৬ (বাঘা–চারঘাট): জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ কারাবরণ, পারিবারিক শোকসহ নানা নির্যাতনের মুখেও তিনি দলের প্রতি অবিচল থেকেছেন। গত নির্বাচনে তিনি একই আসনে দলের প্রার্থী ছিলেন।

দলীয় সূত্র জানায়, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজশাহীর প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির নেতারা আশা করছেন, এই পরীক্ষিত প্রার্থীদের নেতৃত্বে রাজশাহীতে নির্বাচনী কার্যক্রম নতুন গতি পাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

রাজশাহীর ৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান, মাঠে নামছেন নির্যাতিত ও পরীক্ষিত নেতারা

Update Time : ০৭:২৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫