০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
sonalishopbd.com
সাতকানিয়ায় পানির ট্যাংকে নেমে বাঁশখালীর কিশোর শ্রমিকের মৃত্যু, অসুস্থ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন
- Update Time : ০২:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৫ Time View
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি , মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে কাজ করতে নেমে অক্সিজেন সংকটে নাজমুল হোসেন (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ কেশুয়া চৌধুরী বাড়ি এলাকায় ডা. নাছিরের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলম মাঝির পাড়ার মো. ওসমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে অক্সিজেন সংকটে অচেতন হয়ে পড়ে নাজমুল। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও তিনজন ভেতরে ঢুকলে তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে দীর্ঘ চেষ্টার পর বেলা ১১টার দিকে ড্রিল মেশিন দিয়ে ট্যাংকের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন এবং অসুস্থ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, উদ্ধারকাজে ভবন মালিকপক্ষের বিরুদ্ধে অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
Tag :

























