০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ পরিদর্শক শহীদ 

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : ০২:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে অবসরে যাওয়ার মাত্র চার মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম শহীদ (৫৯)। রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শহিদুল ইসলাম বরিশাল সদর উপজেলার বাসিন্দা। তিনি ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আগামী চার মাস পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছে পরিবার।
ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গত ১৯ ও ২০ নভেম্বর ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সে আয়োজিত একটি মাহফিলে দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম। পরে অসুস্থ বোধ করলে তিনি পুলিশ লাইনে ফিরে যান। ২০ নভেম্বর বরিশাল পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে ঝালকাঠি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ পরিদর্শক শহীদ 

Update Time : ০২:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬