sonalishopbd.com
পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করেছে বিজিবি
- Update Time : ০৫:৫৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৩৮ Time View

পঞ্চগড় প্রতিনিধি , আব্দুল্লাহিল কাফি :পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০ প্যাকেট বাংলাদেশী লাল পুঁইশাক (মোটা ডোগা) এর বীজ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব বীজের আনুমানিক সিজার মূল্য ৪২ হাজার টাকা।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) আনুমানিক রাত ২টা ৫০ মিনিটের দিকে পঞ্চগড় সদর উপজেলার অধীন শ্যামেরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব বীজ জব্দ করা হয়।
ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো. জহুরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত পিলার ৭৭০/১-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেড়ী পাড়া (ডাকঘর-কালিয়াগঞ্জ, ৪নং কালিয়াগঞ্জ কাজলদিঘী, থানা ও জেলা- পঞ্চগড়) এলাকা থেকে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় বীজগুলো আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পথে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি ভবিষ্যতেও চোরা চালান বিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।






















