০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

রাণীশংকৈলে শীতের শুরুতেই আকিজ মনোয়ারা গ্রুপের অসহায় মানুষদের কাছে ৫০০ কম্বল বিতরণ

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ২৪ Time View

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে ৫০০টি কম্বল বিতরণ করেছে আকিজ-মনোয়ারা ট্রাস্ট। শীতের শুরুতেই এমন সহায়তা পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাণীশংকৈল মডেল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় আকিজ-মনোয়ারা ট্রাস্ট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক শিমুল মাহমুদ, সহকারী ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক শাহিনুর রহমান এবং ফিল্ড অফিসার নাজমুল রেজা।

পুরো আয়োজনের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের রাণীশংকৈল-হরিপুর অঞ্চলের পরিবেশক সফিকুল ইসলাম। এ ছাড়া বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন সিজান মাহমুদ ও আল হাবিব। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, প্রতি বছরের মতো এবারও শীতের তীব্রতা বাড়ার আগেই প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কম্বল পেয়ে নিম্নআয়ের মানুষ ও ছিন্নমূল পরিবারের সদস্যরা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

রাণীশংকৈলে শীতের শুরুতেই আকিজ মনোয়ারা গ্রুপের অসহায় মানুষদের কাছে ৫০০ কম্বল বিতরণ

Update Time : ০৪:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬