০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

সাদুল্লাপুরে মানবসেবায় ব্রত নলডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ নুরুন্নবী আহম্মেদ লিঠু

শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি গাইবান্ধা
  • Update Time : ০১:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ২০ Time View

শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২নং
নলডাঙ্গা ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছেন
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ নুরুন্নবী আহম্মেদ লিঠু। তিনি স্বতন্ত্র প্রার্থী
হিসেবে ইউনিয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকছেন।
তিনি একজন পল্লী চিকিৎসক ও সাবেক সেনা সদস্য। সেনাবাহিনীতে থাকাকালে তিনি
মেডিকেলে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন পল্লী চিকিৎসক হিসেবে তার
খ্যাতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানবসেবাই তার জীবনের বড় লক্ষ্য। রোগীদের সেবা
করাই তার পরম ধর্ম। তিনি আনাচে-কানাচে সর্বত্রই রোগীদের সেবা করে যাচ্ছেন। বর্তমানে
তিনি বলতে গেলে একজন অবৈতনিক চিকিৎসক হিসেবে মানুষের সেবা প্রদান করে আসছেন।
তার সেবায় মানুষ খুব মুগ্ধ। তিনি ২০১৬ সালে উক্ত ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ
করেছিলেন। সেই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। পরাজিত হয়েও তিনি মানুষের
কাছ থেকে সরে যাননি। তিনি আরো বেশি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।
তিনি একজন জনদরদী নেতা। মাদকের ব্যাপারে তার অবস্থান জিরোটলারেন্স। মাদকমুক্ত ইউনিয়ন গড়তে
তিনি বদ্ধপরিকর।

sonalishopbd.com

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তার
অতীত ও বতমান লক্ষ্যই মানবসেবা। তার ভবিষ্যতের লক্ষ্যও মানবসেবা ও এলাকার উন্নয়ন। তিনি
নির্বাচিত হলে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। শিক্ষা ও স্বাস্থ্য
ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করবেন। প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করবেন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ গরীব অসহায় মানুষের জন্য সরকারি সকল সুযোগ সুবিধা
নিশ্চিত করবেন। শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে যুবসমাজকে সাথে নিয়ে কাজ করবেন।
এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ নুরুন্নবী আহম্মেদ লিঠু বলেন, তিনি
নির্বাচিত হলে সেবক হিসেবে কাজ করবেন। হয়রানীমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলবেন। জনসেবার
মান উন্নয়ন করবেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহি ইউনিয়ন গড়ে তুলবেন। এ বিষয়ে
এলাকাবাসী জানান, নলডাঙ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারে একমাত্র
লিঠু ভাই। তাই আগামী নির্বাচনে তার বিকল্প কেউ হতে পারে না। তারা আরও জানান, লিঠু ভাই
একজন পরীক্ষিত, ত্যাগী ও মানবিক মানুষ। তিনি কথা দিয়ে কথা রাখেন। তাই আগামী নির্বাচনে
নলডাঙ্গা ইউনিয়নের মানুষ আবারও তাকেই চায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

সাদুল্লাপুরে মানবসেবায় ব্রত নলডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ নুরুন্নবী আহম্মেদ লিঠু

Update Time : ০১:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬