০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
sonalishopbd.com
ঝালকাঠির পুলিশ লাইনে জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
- Update Time : ১২:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৫ Time View

আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ ও বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। তাঁর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
https://sonalishopbd.com
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরা, বরিশাল রেঞ্জ কার্যালয়ের মনোনীত প্রতিনিধিরা এবং ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
Tag :
























