https://www.facebook.com/obaidul1991
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- Update Time : ০২:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৩৯ Time View

বিশেষ প্রতিনিধি,পঞ্চগড় জেলা (এম এ কাফি ); সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকাল ১১ টায় অডিটোরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সায়েম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং বিএনপি নেতা আদম শফি। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় জীবনে বিপ্লব ও সংহতির এক অনন্য প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
বক্তারা বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে ভেদাভেদ ভুলে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সংহতি বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানান।
























