১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়াজনে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৯১ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ঐতিহাসিক তাৎপর্য স্মরণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও
জাতীয়তাবাদী চেতনা তুলে ধরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-
সহযোগী সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে এদিবস পালিত হয়েছে। শনিবার
(৭ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রম
অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের
সঞ্চালনায়, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়ার সভাপতিত্বে
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান
আবুচান, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ
গনি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ জিন্নাহ, এম রফিকুল
ইসলাম, আবদুল্লাহ আল মামুন মুকুল, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক শাহেলা
শারমিন শরিফা, যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক এস এম কাইয়ুম, সদস্য সচিব
ইউসুফ খান, পৌর যুবদলের আহŸায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল
ইমরান সম্রাট গনি, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহŸায়ক নিরঞ্জন দেবনাথ,
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক রাকিব হাসান এবং পৌর
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

sonalishopbd.com

বক্তারা ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের রাজনৈতিক
ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়। ওই
সময়ের রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে সংঘটিত অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের
ঘটনা প্রবাহে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা
থেকে মুক্ত হন। বিএনপি দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে
পালন করে আসছে। বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক
দর্শন, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ৭ নভেম্বরের
চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার
প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের সাংগঠনিক শক্তি
বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের আস্থা

অর্জনের মধ্য দিয়েই একটি শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক সংগঠন গড়ে তোলা
সম্ভব। ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে ওঠে দল ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার
জন্য নেতাকর্মীদের প্রতি আহŸান জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়াজনে বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Update Time : ১১:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬