১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
নাচোলে ডিএমসিবি সদস্য সমাবেশ অনুষ্ঠিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
- Update Time : ০২:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

নাচোল শাখায় ডিএমসিবি সদস্য সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘ডিএমসিবি সদস্য সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নাচোল শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল শাখার ব্যবস্থাপক মো. রবিউল আউয়াল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাচোল জামান টাওয়ার ৩য় তলায় ডিএমসিবি অফিসে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. এনামুল হক, ডেমেগ, নাচোল শাখা এবং গীতা থেকে পাঠ করেন মিঠুন কুমার সাহাকার, সিনিয়র টেকনিক্যাল অফিসার, নাচোল শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাচোল শাখার ব্যবস্থাপক মো. রবিউল আউয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসিবি-এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসিবি-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ— ডিএমসিবি (অবসরপ্রাপ্ত) উপপরামর্শক (মার্কেটিং এন্ড মনিটরিং) প্রধান কার্যালয়, ঢাকা-এর মো. নূর ইসলাম, বিদলসি, এনসিজি, পিএসসি (অবসরপ্রাপ্ত) উপপরামর্শক (মার্কেটিং এন্ড মনিটরিং) প্রধান কার্যালয়, ঢাকা-এর ব্রিগেডিয়ার জেনারেল শার্ফুর ইসলাম, পিএসসি (অবসরপ্রাপ্ত), এবং রাজশাহী জোনের উপপরামর্শক মোহাং. নূরশাদ। এছাড়া রিজিওনাল ম্যানেজার মো. শাহজাহান মোসহ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডিএমসিবি-এর বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ, সদস্যদের উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন এবং উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে এবং মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Tag :





















