০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
ঝালকাঠির রাজাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
- Update Time : ০২:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ৫ Time View

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে ঝালকাঠির রাজাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে
আমিনুল ইসলাম ,ঝালকাঠি প্রতিনিধিঃ মঙ্গলবার ০৩ নভেম্বর’২৬ সকালে উপজেলার ২৪ নম্বর পাড়গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার নিয়মাবলি প্রদর্শন করা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারহানা ইসলাম। এ সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বড়ইয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অসীম রঞ্জন সিকদার ও সাবেক সভাপতি নরেন্দ্র নাথ বিশ্বাস , সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধুরী মণ্ডল (ভারপ্রাপ্ত), শিক্ষক তরিকুল ইসলাম তরুণ, জাকির হোসেন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও রোগমুক্ত জীবনযাপনে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে ও পরে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে নানা ধরনের সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব। পরে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করা হয়। এ সময় ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Tag :
















