১১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

পঞ্চগড়ে টুনির হাট১১ বছরের শিশুকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
  • Update Time : ০১:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ৪৫ Time View

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বৈরাগীপাড়া এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার পরিবারের সদস্যদের মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা চম্পা দাস (৩৩) পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৬, সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে টুনিরহাট বাজারসংলগ্ন বাবুল মাস্টারের গোডাউনের পেছনে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, ওই সময় চম্পা দাসের ১১ বছর বয়সী মেয়ে মুড়ি আনার জন্য দোকানে যায়। ফেরার পথে অভিযুক্তদের একজন শিশুটিকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলেন এবং তার সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন। এতে শিশুটি ভীতসন্ত্রস্ত হয়ে বাড়িতে ফিরে বিষয়টি তার মাকে জানায়।

পরে শিশুটির মা অভিযুক্তদের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, এ নিয়ে প্রতিবাদ করায় চম্পা দাসের স্বামীকে মারধর করা হয়। এ সময় তাকে গালিগালাজসহ পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এমনকি সুযোগ পেলে শিশুটিকে ধর্ষণ এবং পরিবারকে এলাকা থেকে উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

চম্পা দাসের দাবি, ঘটনার সময় আশপাশের লোকজন উপস্থিত ছিলেন। বর্তমানে অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

পঞ্চগড়ে টুনির হাট১১ বছরের শিশুকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলার অভিযোগ

Update Time : ০১:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬