০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
রায়পুরায় বাহেরচরে আয়েশা আক্তার স্মরণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
রোমান পথিক, রায়পুরা
- Update Time : ০৪:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

রোমান পথিক, রায়পুরা:- নরসিংদীর রায়পুরায় প্রয়াত শিক্ষিকা আয়েশা আক্তারের স্মরণে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘স্বপ্ন পথের অগ্রযাত্রা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে রোটারি ক্লাব অব নরসিংদী সিটি ও ‘জ্ঞানের আলো’ লাইব্রেরি।
প্রয়াত আয়েশা আক্তার ছিলেন বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। শিবপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আয়েশা আক্তার বিবাহসূত্রে রায়পুরার সম্ভ্রান্ত খন্দকার পরিবারের পুত্রবধূ হন। তিন ছেলে ও এক মেয়েকে রেখে মাত্র ৩৪ বছর বয়সে ১৯৯৩ সালের জুন মাসে তিনি মৃত্যুবরণ করেন।
মায়ের স্মৃতি ধরে রাখতে তার সন্তানেরা প্রতিবছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সংবর্ধনা দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও আয়োজিত হয় এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউল্লাহ খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম হাবিবউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মানিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গিয়াস উদ্দিন এবং ইন্সেপ্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপক নাজিম উদ্দিন সোহেল।
এ ছাড়া রোটারি ক্লাব অব নরসিংদী সিটির সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির এভিপি রোটারিয়ান মো. মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রোটারিয়ান কবির হোসেন, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভিপি আনোয়ার হোসেন ভূঁইয়া, এসএমসি ঢাকার ডেপুটি ম্যানেজার মো. শামসুল আলম এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি নরসিংদীর ম্যানেজার (অপারেশন অ্যান্ড ক্রেডিট) খন্দকার আকবর হায়দার টিটুসহ রোটারিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার ও রোটারি জ্ঞানের আলো লাইব্রেরির সাধারণ সম্পাদক খন্দকার রানা।
পরে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Tag :























