https://www.facebook.com/obaidul1991
রায়পুরায় গণপিটুনিতে যুবক নিহত
- Update Time : ১২:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৪৪ Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংগী শিবপুর বাজার
এলাকায় নাসির (১৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ জুলাই) রাত আটটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসির
জংগী শিবপুর এলাকার মৃত উসমান মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে জংগী শিবপুর বাজার এলাকায়
নাসিরকে একদল লোক পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে রায়পুরা
থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে
যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে রায়পুরা থানার ওসি (তদন্ত) ফরিদুল আলম জানান, রাত আটটার দিকে
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। প্রাথমিক ভাবে স্থানীয়দের কাছ
থেকে গণপিটুনির বিষয়টি জানা গেলেও, কী কারণে বা কারা এই ঘটনার সঙ্গে
জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং ঘটনার তদন্ত সাপেক্ষে
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায়
এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




























