০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজশাহীতে নাটকীয় মিথ্যা মামলার হাত থেকে মুক্তি চান নীলা ও তার বাবা

Reporter Name
  • Update Time : ০২:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ২১১ Time View

নিজস্ব প্রতিবেদক :রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন এলাকার বাসিন্দা মাহাবুবা খাতুন নীলা ও তার বাবা এক নাটকীয় ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার হাত থেকে মুক্তি চেয়ে গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন।

নীলা অভিযোগ করেন, গত এক বছর আগে আমার বান্ধবী জান্নাতুল ফেরদৌসি চৈতী একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যান। কিন্তু পরবর্তীতে সেই অলংকার ফেরত চাইলে চৈতী তা দিতে অস্বীকৃতি জানান এবং নীলাকে প্রাণনাশের হুমকি দেন। বাধ্য হয়ে নীলা বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

থানায় অভিযোগ করার পর চৈতী স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিতে বাধ্য হন। এরপর থেকেই চৈতী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন সংবাদ সম্মেলন এবং মিথ্যা তথ্য দিয়ে হয়রানিমূলক প্রচারণা শুরু করেন। সর্বশেষ গত ২১ জুন ২০২৫ তারিখে তিনি নীলা ও তার বাবার বিরুদ্ধে একটি নাটকীয় ও মিথ্যা মামলা দায়ের করেন।

id

নীলা বলেন, আমি ও আমার বাবা আইন প্রণেতাদের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমরা চাই সত্যের জয় হোক এবং আইন যেন মিথ্যার কাছে পরাজিত না হয়। আমরা শুধু ন্যায়বিচার চাই।

তিনি গণমাধ্যমকর্মীদের অনুরোধ করে বলেন, আপনারা যেন সত্য ঘটনাটি সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরেন।

মামলার বিষয়ে তদন্ত অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে এর বেশি কিছু বলতে পারছিনা ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রাজশাহীতে নাটকীয় মিথ্যা মামলার হাত থেকে মুক্তি চান নীলা ও তার বাবা

Update Time : ০২:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫