০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ব্যবসায় শিক্ষা শাখাকে বাঁচাতে হবে

আমিনুল ইসলাম , ঝালকাঠি প্রতিনিধিঃ 
  • Update Time : ০৩:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২ Time View
আমিনুল ইসলাম , ঝালকাঠি প্রতিনিধিঃ  বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা শাখায় বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা যথাযথ কর্তৃপক্ষকে অনুধাবন করতে হবে। কারণ এক সময়  ব্যাংকার, এনজিও এবং বিমা কোম্পানির কর্মক্ষেত্রে ব্যবসায় শিক্ষা বিভাগের ( বাণিজ্য বিভাগ) শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেয়া হতো। বর্তমানে এক্ষেত্রে  সে ব্যবস্থা নেই । সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোন চাকুরীর নিয়োগ পরীক্ষায়  ব্যবসায় শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কোন প্রশ্ন অন্তর্ভূক্ত করা হয় না। বরং সেক্ষেত্রে বিজ্ঞান ও মানবিক বিভাগের সাথে সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্ন অন্তর্ভূক্ত করা হয়। তাই ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হতাশায় ভুগছেন এবং উৎসাহ হারিয়ে ফেলছে।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়টি যুক্ত করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে হিসাববিজ্ঞান বিষয়ের সিলেবাসে উচ্চ শিক্ষার (অনার্স পর্যায়ের ) গাণিতিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করছে।
তাই বর্তমান পরিস্থিতিতে  ব্যাংকার ,এনজিও কর্মী নিয়োগের ক্ষেত্রে  ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের গুরুত্ব হারিয়ে যাচ্ছে।
তাই এ ব্যবসায় শিক্ষা বিভাগকে বাঁচাতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে বলে আমার একান্ত নিজস্ব ভাবনা ।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ব্যবসায় শিক্ষা শাখাকে বাঁচাতে হবে

Update Time : ০৩:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬