ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কয়েকজন যুবক মিলে এক কিশোরীকে জোরপূর্বকভাবে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে
- Update Time : ০৪:১৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ২৪২ Time View

জেলা পধিনিদি ব্রাহ্মণবাড়িয়া :শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ওই কিশোরীকে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এর আগে গত ১০ জুন আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। পেশাগত কারণে পরিবারটি আশুগঞ্জের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।
কিশোরীর পরিবার জানান, গত ১০ জুন রাত ৮টার দিকে ওই কিশোরীকে তার মা দোকান থেকে রুটি কিনতে পাঠায়। দোকানে যাওয়ার সময় স্থানীয় যুবক জাকারিয়া, অনিকসহ তিন যুবক ওই কিশোরীকে ডেকে পার্শ্ববর্তী একটি ভবনের পাঁচতলায় নিয়ে যায়। সেখানে তাকে হাত পা বেঁধে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে বললে তার পিতা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ভয়ে ওই কিশোরী কিছু না বললেও দুইদিন পর তার শারীরিকভাবে অসুস্থ হলে সে তার মাকে বিষয়টি খুলে বলে।
আশুগঞ্জ থানার ওসি শফিকুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ ভুক্তভোগী পরিবারের সাথে কথা হয়েছে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি জানান, ভুক্তভোগী ওই কিশোরী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। তার শারীরিক পরীক্ষা নিরিক্ষার রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে




























