০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাব্বির হোসেন
  • Update Time : ০৭:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১৬৮ Time View

সাব্বির হোসাইন ,বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দড়িসোম গ্রামের মরহুম ফটিক মিয়ার বড় ছেলে। তিনি রবিবার (২২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
বাদ মাগরিব কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে কালীগঞ্জ জামিল চক্ষু ও জেনারেল হাসপাতালের সামনে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। পরে দড়িসোম সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি ও পেশার শত শত মানুষ অংশ নেন। তিনি মৃত্যুকালে ২ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কালীগঞ্জ বাজারের একজন সফল পোলট্রি ফিড ব্যবসায়ী ছিলেন। তিনি কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও সদস্য ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবিরের মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাকারিয়া আল মামুন, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. নোমান, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. গাফফার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক (শিশির), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Update Time : ০৭:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫