০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নাচোলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে নেসকো’র  বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : ১০:২৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ৩৬৯ Time View
id
মোঃ নজরুল ইসলাম, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)উপজেলা সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ(নেসকো)’র অব্যবস্থাপনার অভিযোগে ও  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।
১৩ আগস্ট বুধবার বেলা সাড়ে ১১টায় নাচোল বাসস্ট্যান্ডে পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে নাচোল ডেভলপমেন্ট সোসাইটি আয়োজিত মানববন্ধনে নেসকোর অব্যবস্থাপনার অভিযোগে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে বক্তব্য রাখেন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, নাচোল শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী, নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসানুল হক বেনজির, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হক ও ছাত্রনেতা আসগার আলী রোমিও। বক্তাগণ অভিযোগে বলেন, মাত্র কয়েক মাস পূর্বে নেসকোর সাব-স্টেশনটি স্থাপিত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হচ্ছেনা। সেইসাথে মিটার ভাড়া ও সার্ভিস চার্জ আদায় করছে নেসকো। বক্তাগণ আগামী এক সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী ঘোষণা করেন। এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন, এ স্টেশনটি পূর্নাঙ্গরুপে চালু করতে হলে ২.৫ থেকে ৩ মেঘাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। লোকবল ৩ জনের স্থলে ১ জন আছে, আরও ২ জন হলে স্টেশনটি চালু করা সম্ভব হবে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নাচোলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে নেসকো’র  বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত 

Update Time : ১০:২৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫