০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরে ভালোবাসার স্বপ্ন চিনাদীর উন্নয়ন কাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৪:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ৪২৪ Time View

আবুনাঈমরিপন:নরসিংদী।। নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন অদ্য ১৫/১/২৬ ইং বৃহস্পতিবার বিকেলে শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন এর ভালোবাসার স্বপ্ন চিনাদী ( চিনাদী বিল ) এর উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন।এবং “ভালোবাসার স্বপ্ন চিনাদী” (চিনাদী বিল) পরিদর্শন করে উপস্থিত জনগনের সাথে কুশল বিনিময় এর পাশাপাশি তাদের সকল সমস্যার কথা শুনেন এবং সমাধান এর আশ্বাস দিয়ে ভালোবাসার স্বপ্ন চিনাদীকে আরো উন্নত করার লক্ষ্যে সর্বাঙ্গীন সহযোগিতা করার আশ্বাস ও দিকনির্দেশনা প্রদান করেন।‌ পরে তিনি বিকেল প্রায় ৫ টায় দুলালপুর ইউনিয়ন পরিষদ এর মাঠে, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোছা:ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে, উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং উপস্থিত সর্বস্তরের জনগনের প্রশ্ন ধৈর্য্য সহকারে শুনেন, এবং প্রশ্নের উত্তর দিয়ে সুন্দর ভাবে সমাধান করেন। বিকেল ৫ টা থেকে সন্ধ্যা সোয়া ৬ টা পর্যন্ত গনশুনানীর কার্যক্রম চলমান থাকে।এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি ) মুঃ আব্দুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া। এ সময়,শিবপুর উপজেলা পিআইও অফিসার মোঃ রকিবুল ইসলাম,শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, দুলালপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক মোল্লা,দুলালপুর ইউনিয়ন পরিষদ পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন প্রমুখ। ,দুলালপুর ইউনিয়ন পরিষদ এর সদস্য বৃন্দ।এছাড়া, দুলালপুর ইউনিয়ন এর সর্বস্তরের প্রায় ৭/৮ শত জনসাধারণ এ সময় উপস্হিত ছিলেন। গনশুনানীতে জেলা প্রশাসক, ধৈর্য্য সহকারে জনগনের বিভিন্ন সমস্যার কথা শুনেন,এবং কার্যকরী ব্যবস্থা গ্ৰহনের আশ্বাস দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরে ভালোবাসার স্বপ্ন চিনাদীর উন্নয়ন কাজের উদ্বোধন ও গণশুনানি অনুষ্ঠিত

Update Time : ০৪:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬